মালদা

দুই দিন ব্যাপী ক্যারাম প্রতিযোগিতার সূচনা

দুই দিন ব্যাপী ক্যারাম প্রতিযোগিতার সূচনা হয়ে গেল বুধবার। পুরাতন মালদা পৌরসভার ২০ নং ওয়ার্ডের মীর্জাপুর কোহিনূর স্মৃতী সংঘের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের এই প্রতিযোগিতায় হাজির ছিলেন পুরাতন মালদার বিধায়ক ভুপেন্দ্র নাথ হালদার, প্রাক্তন পৌরপ্রধান বিভূতি ভূষণ ঘোষ সহ উদ্যোক্তারা। এই ক্যারাম প্রতিযোগিতায় জেলা সহ আশে পাশের জেলা থেকে প্রায় ৪৬ জন প্রতিযোগী অংশ নেয়। এদিন বিধায়ক ভুপেন্দ্র নাথ হালদার ও প্রাক্তন পৌরপ্রধান বিভূতি ভূষণ ঘোষ ক্যারাম খেলে প্রতিযোগিতার সূচনা করেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/AOAFmP1O6uQ